বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডিবি পুলিশের অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ভারতীয় ১৯৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার ভোমরা(দক্ষিনপাড়া) এলাকার মোঃ ওয়াজেদ গাজীর পুত্র আবুল হোসেন ওরফে শামীম(২০) ও ভোমরা(পূর্বপাড়া) এলাকার মোঃ ইব্রাহিম গাজীর পুত্র মোঃ ইসমাইল গাজী(৩৫)।জানাগেছে জেলা ডিবি পুলিশের এসআই দেব কুমার দাসের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত্র সাড়ে ৩ টায় সদর উপজেলার ভোমরা(পূর্বপাড়া) জনৈক আম্বিয়া মেম্বারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত আছে। অভিযান পরিচালনা কালে গতকাল ভোররাতে ফেনসিডি সহ তাদের আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মামলা পূর্বক আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com