বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র নতুন ভবন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। তিনি ফিতাকেটে আনুষ্ঠানিক ভাবে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন। ইয়াসমিন করিমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ঠিকাদার উপজেলা আওয়ামীলীগে
এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, বিদ্যালয়ের জমিদাতা ও প্রাক্তন সভাপতি মো. আকবর হোসেন লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন শেলী, সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর পরিচালক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য মীর মশাররফ হোসেন মন্টু, যুবলীগনেতা জুলফিকার আলী ভূট্টো সহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নবনির্মিত ভবনটি পিডিপির প্রকল্পের আওতায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে নির্মান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com