বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণনগরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শান্তি সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ স্বাধীন সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগানকে সামনে রেখে ৭ আগস্ট বুধবার সকাল ১১ টায় কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের শান্তি সমাবেশ বাহির হয়। উক্ত সমাবেশটি কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চত্তরে এসে এক সমাবেশের রূপ নেয়। উক্ত শান্তি সমাবেশে বক্তারা বলেন দেশব্যাপী নৈরাজ্য রাষ্ট্রীয় সম্পাদে আগুন, সংখ্যালঘুদের উপর হামলা সহ যেকোনো অপরাধ কে প্রতিরোধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য শিক্ষার্থী সহ সুশীল সমাজের এগিয়ে আসতে হবে। এ সময় শহীদ হওয়া শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, এবং শহীদ পরিবারগুলোকে সমবেদনা জানানো সহ দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়। উক্ত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা প্রফেসর মাহমুদুর রহমান মুকুল, আফজাল হোসেন, আমিনুর ইসলাম, তাজুল হাসান সাদ, কৃষ্ণনগর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুর রহমান, আব্দুল কাদের মো:মনিরুল ইসলাম আরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com