শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সেনা ও বিজিবির সহায়তায় খুললো কলারোয়াসহ জেলার ছয়টি থানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কে এম আনিছুর রহমান ॥ সেনাবাহিনী ও বিজিবি সহায়তায় সাতক্ষীরার কলারোয়াসহ ছয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে কলারোয়া থানা অডিটোরিয়ামে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের নিয়ে বৈঠক করেন সাতক্ষীরা, ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফ। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা থানাকে সুরক্ষিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সাতক্ষীরা, ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফ বলেন, কলারোয়া থানায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সকলের সঙ্গে কথা বলে আমি মনে করছি- থানার পুলিশ সদস্যরা নিরাপদ। এখন পুলিশ সদস্যরা নিরাপদ বোধ করছেন কিনা সেটি তারা বলবেন। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান, বিদ্যুৎ ব্যবস্থা স্বচল না হওয়ায় চালু করা যায়নি সদর থানা ও শ্যামনগর থানায। তবে পর্যাপ্ত পরিমাণ জনবল রয়েছে। তাই, থানাগুলো যেকোন সময়ে চালু হবে। থানার নিরাপত্তার জন্য কোথাও সেনাবাহিনী, কোথাও বিজিবি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com