শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে ধান ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের পূর্ব-খড়িতলা এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক পূর্ব-খড়িতলা গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে এবং শ্যামনগর সরকারি মহসীন কলেজের শিক্ষার্থী আল-ইমরান (২২)। এ সময় আহত হয় উজীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছোট ভাই আল-রায়হান (১৪)। প্রতিবেশীরা জানান, সকালে বাড়ির পাশে নিজেদের জমিতে দুই ভাই ধান ক্ষেতের ঘাস বাছার কাজ করছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ইমরান ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছোট ভাই আল-রায়হানকে উদ্ধার করে শ্যামনগর-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত রায়হানের অবস্থা আশঙ্খামুক্তা হওয়ায় বাড়িতে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com