শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ট্রাকের নিচে পড়ে হেলপারের করুন মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে বালু ভর্তি বাংলা ট্রাকের (শ্যালো ইঞ্জিন চালিত) নিচে চাপা পড়ে মহিন গাজী (১৭) নামের এক হেলপারের করুন মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নাজিমগঞ্জ টু বসন্তপুর ওয়াপদা সড়কের মনিরুলের বালু গুদামের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চর শীতলপুর এলাকার বাসিন্দা আছানুর রহমান গাজীর পুত্র। প্রত্যেক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালু ব্যবসায়ী মনিরুল ইসলামের গুদাম থেকে অবৈধ বাংলা ট্রাকে বালু বোঝাই করে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। এ সময় মহিন চলন্ত গাড়িতে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে চাকার নিচে পড়ে যায়। এতে তার বুকের ওপর দিয়ে চাকা উঠে গেলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্তার তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com