মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিবের আগুন ঝরা বোলিং

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারই প্রথম মাঠে গড়িয়েছে গ্লোবাল সুপার লিগ। উদ্বোধনী আসরে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। গায়ানা এমাজন ওয়ারিয়র্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন তিনি। গ্লোবাল সুপার লিগের ইতিহাসে প্রথম উইকেটের মালিক হয়েছেন তানজিম সাকিব। লাহোর কালান্দার্সের ওপেনার মির্জা বাইগকে এলবিডব্লিউ করে এই ইতিহাস গড়েন টাইগার পেসার। সাকিব দুর্দান্ত বোলিং করেছেন এই ম্যাচে, জিতেছে তার দল গায়ানাও। ৩.২ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন তিনি। প্রথমে ব্যাট করে সাকিব—ডোয়াইন প্রিটোরিয়াসদের তোপে ১৯.২ ওভারে ১২৫ রানেই গুটিয়ে গিয়েছিল লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান (৪৫ বলে) করেন টম অ্যাবেল। ডোয়াইন প্রিটোরিয়াস ২১ রান খরচায় নেন ৪টি উইকেট। সাকিবের মতো ২ উইকেট শিকার করেন হাসান খান। জবাবে শাই হোপ আর কেমো পলের ব্যাটে ১৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় গায়ানা। হোপ ৪৩ বলে অপরাজিত ৪৫ আর পল ১৩ বলে দুটি করে চার—ছক্কায় খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com