মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশ গ্রহনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, গোলাম কিবরিয়া, সুপার ড. আবুল হাসান, উপাধ্যক্ষ মাওঃ আবু তাহের, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আঃ রহিম, আবু তাহের, শাহিনা সুলতানা, নজরুল ইসলাম প্রমুখ। সভায় প্রতিষ্ঠানের সময় সূচি, পরিস্কার পরিচ্ছন্নতা, কোচিং বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com