রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে লাইভ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ রক্তের গ্রুপ ভুল দেওয়ার সুবাদে কালিগঞ্জের লাইফ কেয়ার এন্ড ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এনায়েত খান নামে (৮৫) বছরের ১ বৃদ্ধকে রক্তের গ্রুপ ভুল দেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জের লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকাল ৪টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাওখালিতে অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। উপজেলার গণপতি গ্রামের অসুস্থ এনায়েত খান নামে এক বৃদ্ধ তার পুত্র তৈয়বুর রহমানকে সাথে নিয়ে দুপুর আনুমানিক ১২টার দিকে রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখানে লাইভ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বি নেগেটিভ বলে রিপোর্ট প্রদান করেন। উক্ত রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একই জায়গায় অবস্থিত রিডা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করে বি পজেটিভ ধরা পড়ে। বিষয়টি নিয়ে অসুস্থ এনায়েত খানের পুত্র তৈয়বুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টে্রট অনুজা মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সামনে দোষ স্বীকার করায় ক্লিনিক মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com