মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দিলো বিসিবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলা হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ও। আফগানিস্তান সিরিজের দলে থাকা বাঁহাতি ওপেনার জাকির হাসান নেই এই সিরিজের দলে। তবে সেই সিরিজে অভিষিক্ত নাহিদ রানা দলে জায়গা ধরে রেখেছেন। এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। শান্ত, মুশফিক ও হৃদয়ের অনুপস্থিতিতে ব্যাটিং ইউনিটে ফের আস্থা রাখা হয়েছে আফিফের ওপর। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে ৩১টি ওয়ানডে খেলেছেন বাংলাদেশের হয়ে, তিন অর্ধশতকে আছে ৬০০ রান। গত ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাসদের সাথে নির্বাচকরা আস্থা রেখেছেন পারভেজ হোসেন ইমনের ওপর। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জাকের আলী অনিক পালন করবেন ফিনিশারের ভূমিকা। বোলিং ইউনিটে পেসার রয়েছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও চোট কাটিয়ে ওঠা তানজিম হাসান সাকিব। আর স্পিন বিভাগ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com