মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জ্যামাইকায় চাপে থাকলেও মানতে নারাজ ক্যারিবীয়রা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

জ্যামাইকা টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। অনুমিতভাবেই টাইগাররা দেখছে জয়ের স্বপ্ন। তবে চাপে থাকলেও পিছিয়ে আছে মানতে নারাজ ক্যারিবীয়রা। বাংলাদেশকে দ্রুত অলআউট করে ব্যাট হাতে জয় তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয় ক্রিকেটার জাস্টিন গ্রিভস বলেন, ‘আমার মনে হচ্ছে এখনও ব্যালেন্স আছে। আজ একটু পিছিয়ে পড়েছি। তবে দ্বিতীয় ইনিংসে ছেলেরা ভালো বল করছে। আমার মনে হয় দুই দল সমান অবস্থায়ই আছে। ব্যাটিংয়ে এখনও খুব বেশি চ্যালেঞ্জ নেই। আমি আশাবাদী, দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়াব।’ কেমার রোচ চোটের কারণে ছিটকে পড়ায় পেস বোলিং অলরাউন্ডার গ্রিভসের চাপ ও দায়িত্ব বেড়েছে। তবে তা উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, ‘বোলার হিসেবে আমার কিছু দায়িত্ব তো আছেই। এই দায়িত্ব আমি উপভোগ করি। তবে রোচ যেহেতু ছিটকে গেছে, তার মানে আমাকে আরও বেশি বল করতে হবে। আমি এই দায়িত্ব উপভোগ করছি। কাল সকাল সকাল কিছু উইকেট তুলে নিতে হবে।’ জ্যামাইকায় দুইশরও বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। বাংলাদেশ যত রানই করুক, স্বাগতিকদের তাই রান তাড়ার বিশ্বাস রয়েছে, ‘তারা যত রানই করুক খুব বেশি ভাবার কিছু নেই। আমরা চাইব ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যে আটকাতে। তবে উইকেট এখনও ব্যাটিংয়ের পক্ষে আছে। যদি আড়াইশ থেকে ২৭৫ এর মধ্যে রাখা যায় ভালোই হবে।’ ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের লিড ২১১ রান। প্রথম ইনিংসে ১৮ রানের লিড পায় টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com