সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তালায় ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

তালা প্রতিনিধি \ তালায় ভেজাল বিরোধী অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানাগেছে, মঙ্গলবার সকালে তালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত জাতপুর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৬০ কেজি দুধ পরিক্ষা করে ভেজাল প্রমাণিত হওয়ায় দুধে ভেজাল মেশানোর দায়ে জেয়ালা গ্রামের সুকুমার চন্দ্র ঘোষের পুত্র সুকান্ত ঘোষ কে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রকাশ্যে দুধগুলো বিনষ্ট করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকা, ব্যবসায়িদের ক্রয়,বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই অভিযানে সহায়তা করেন সাতক্ষীরা জেলা পুলিশ ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com