মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস স্পোর্টস: প্রথমবারের মত বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে ছেলে সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন দ্য ফিজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাঁ—হাতি পেসার মুস্তাফিজুর রহমান খুশির সংবাদ জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। ছেলে এবং মা দু’জনই ভালো আছেন। তাদের জন্য প্রার্থনা করবেন।’ ২০১৫ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৫ টেস্ট, ১০৭ ওয়ানডে ও ১০৬টি আন্তর্জাতিক টি—টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২৮ ম্যাচে পেয়েছেন মোট ৩৩৫ উইকেট। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মুস্তাফিজুর রহমান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন ফিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com