মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি সড়ক দুর্ঘটনায় আহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি —সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যান (খাট বডি) দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সড়কের নওয়াপাড়া চন্ডিতলা কার্লভাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। বুধহাটা গ্রামের বিএনপি নেতা এস এম আবু সাইদ তার মোটর সাইকেল চালিয়ে বুধহাটা থোকে মহেশ্বরকাটি মৎস্য সেটের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭ টার দিকে কার্লভাটের কাছে পৌছালে সামনের দিক থেকে আসা বিচালী ভর্তি ইঞ্জিন ভ্যান (খাট বডি) ক্রসিং করার সময় সামনে থেমে থাকা অপর একটি ইঞ্জিন ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি নেতা আবু সাইদ, তার গাড়িতে থাকা মাজহারুল ইসলাম ও শওকত হোসেন ছিটকে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত আবু সাইদ ও মাজহারুলকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হার্ড ফাউন্ডেশনে পরীক্ষার জন্য নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com