শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে নির্বাহী অফিসারের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সম্মানিত সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় তিনি বলেন, আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু বাবার কাছ থেকে শুনেছি সেই সময় কার বিভিন্ন লোমহর্ষক সত্য গল্প। আর সেই গল্পের সত্যিকারের নায়ক আপনারা। আপনারা জাতীয় বীর, জাতির শ্রেষ্ঠ সন্তান। সেলুট আপনাদের। আপনাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক গাজী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা জিহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আশারাফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com