শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গত ৬ ডিসেম্বর নিহত হন আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবক। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, ৬ ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সদর উপজেলায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এ অন্যায় হত্যাকা-ের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকা- ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকা- শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকা- ক্রমাগত বাড়ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকা-েরও তদন্ত ও বিচারকাজ সম্পন্ন হয়নি। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকা-ের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করবো ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষি হত্যাকা- বন্ধ করবে। ভারত-বাংলাদেশ সীমান্তে সব বাংলাদেশি হত্যাকা-ে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com