রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাঁকা ধানের বিচুলী গাদায় আগুন লাখ টাকার ক্ষতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে অসহায় কৃষকের ধার দেনা করে বর্গা নেওয়া ৬ বিঘা জমির পাঁকা ধানের বিচুলি গাদায় রাতের আঁধারে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের পাউখালী বিলে এঘটনা ঘটে। এ ব্যাপারে দেয়া গ্রামের মৃত মনসুর গাজীর ছেলে কৃষক মনিরুল ইসলাম ওরফে বাবু বাদী হয়ে থানা একটি লিখিত অভিযোগ দিয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক মনিরুল সাংবাদিকদের বলেন, শীতলপুর গ্রামের মৃত খোদাবক্স গাইনের নিকট থেকে ৬ বিঘা জমি বর্গা চাষের জন্য লিজ নেন তিনি। ঐ জমিতে লাগানো ধান কেটে মাঠেই বিচুলি গাদা করে রেখেছিল। রাতের আধারে কে বা কারা বিচিলি গাদায় আগুন দিয়ে পুড়িয়ে তার স্বপ্ন ও মুখের হাসি কেড়ে নিয়েছে। তবে তাদের ধারণা পূর্বের বর্গা চাষীকে এ বছর জমি না দেওয়ায় প্রতিশোধ নিতে এ ঘটানো ঘটাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com