মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উদারতার প্রতিষ্ঠাতার স্মরণে শ্রীউলায় স্মরণসভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলায় স্বেচ্ছাসেবী সংগঠন “উদারতা’র স্বপ্ন দ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ মাহমুদ চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন উদারতার স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী ১৯ নভেম্বর ভোর ৩.৩০টায় পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। এ উপলক্ষে গত শনিবার বেলা ১১টায় তার স্বপ্নের প্রতিষ্ঠান উদারতা’র উদ্যোগে তার জন্মস্থান শ্রীউলাতে একটি স্মরনসভার আয়োজন করা হয়। উক্ত স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। মহাইমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বুলু, আতাউল্লাহ চৌধুরী, জিতু চৌধুরী, লাল্টু চৌধুরী প্রমুখ। অনান্যদের ভিতরে উপস্থিত ছিলেন তাহের, রোকন, ময়নুর, হাসিব, আরিফ, দেলোয়ার, হাবিবুর, সেলিম, আলামিন প্রমুখ। সমগ্র কার্যক্রমটি আলআমিনের দিকনির্দেশনায় পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com