শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতীয় মিডিয়াকে সত্যতা যাচাইয়ে বাংলাদেশে আমন্ত্রণ প্রেস সচিবের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: যেসব ভারতীয় মিডিয়াসহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রোববার সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক এক আলোচনায় এ আমন্ত্রণ জানান তিনি। প্রেস সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে, যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে। সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইন—শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com