শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৫ ডিসেম্বর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: জাতীয় পতাকা, মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: জাতীয় স্মৃতিসৌধ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। প্রতিযোগিতার গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: খুলনা স্মৃতিসৌধ (গল্লামারি), মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: (শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য) বিষয়: গ্রামীণ বাংলাদেশ, মাধ্যম: উন্মুক্ত। উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে। ১৬ ডিসেম্বর সকাল নয়টায় খুলনা জেলা স্টেডিয়ামে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com