মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে ১০ ডিসেম্বর বিকাল ৩টায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রোমোটার ও আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিত করণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে বুধহাটা এলাকার দেড় শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, জেলা তথ্য অফিস, সাতক্ষীরা জন সচেতনতায় প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া মানুষকে সচেতন হতে উদ্বুদ্ধ করছে।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com