শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: রাজধানীর ডেমরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইমরান শিকদার (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে। নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। নিহতের বড় ভাই নাহিদ শিকদার বলেন, ইমরান গতকাল শুক্রবার দুপুরের দিকে কুমিল্লায় বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রিকশায় সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ওই রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com