মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অজি দলে ফিরছেন জশ হ্যাজলউড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি অজি পেসার জশ হ্যাজলউড। ব্রিসবেনে তৃতীয় টেস্টে একাদশে ফিরছেন তিনি। তাকে জায়গা দিতে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। হ্যাজলউডের চোটের কারণে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন স্কট বোল্যান্ড। সুযোগ পেয়ে পাঁচ উইকেট শিকার করলেও পরের টেস্টে তার সুযোগ না পাওয়াকে দুর্ভাগ্যের বলছেন অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স বলেন, ‘এটা কঠিন। সে অ্যাডিলেডে দুর্দান্ত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে গত ১৮ মাসে বেশিরভাগ সময় বেঞ্চে ছিল এবং যখনই যেখানে সে খেলে সে দুর্দান্ত খেলে।’ কামিন্স আরো বলেন, ‘এটা স্কটির (বোল্যান্ড) জন্য কিছুর লজ্জার (ম্যাচ না পাওয়া), সেখান থেকে এই সিরিজে সুযোগ পাওয়া দারুণ। আমি অবাক হব, যদি সে এই সিরিজে আর খেলার সুযোগ না পায়।’ আগের টেস্টে সাইড স্ট্রেইনের চোটে খেলতে না পারলেও তৃতীয় টেস্টে হ্যাজলউডের ভালো করার ব্যাপারে আশাবাদী কামিন্স বলেন, ‘গতকাল সে ভালো বোলিং করেছে। অ্যাডিলেডেও বেশ ভালো করেছিল। সে এবং মেডিকেল বিভাগ খুবই আত্মবিশ্বাসী।’ এছাড়া স্টিভ স্মিথ ও উসমান খাজার ফর্মে ফেরা নিয়েও আশাবাদী কামিন্স। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে এখন ১-১ সমতা।
তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া একাদশ :
নাথান ম্যাকাসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি(উইকেটরক্ষক), প্যাট কামিন্স( অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com