শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজায় পোস্ট অফিসে ইসরায়েলি হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : গাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য একটি পোস্ট অফিসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জন আহত হয়েছে। এ নিয়ে শুধু গত বৃহস্পতিবারেই নিহত হয়েছে ৬৬ জন। চিকিৎসকরা রয়টার্সকে বলেছেন, ১৪ মাসের চলমান এই যুদ্ধ এখনো বন্ধের কোনো লক্ষণ নেই। সামরিক বাহিনী গতকাল শুক্রবার বলেছে, তারা এটি ইসলামিক জিহাদের একজন সিনিয়র সদস্যকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে ছিল। হামলাটি নুসেইরাতের একটি ডাক বিভাগে আঘাত হানে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। হামলায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা হতাহতের সংখ্যা নিয়ে প্রতিবেদনটি পর্যালোচনা করছে। নুসিরাত হলো গাজা স্ট্রিপের আটটি ঐতিহাসিক শিবিরের মধ্যে একটি, যা ১৯৪৮ সালের যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য এই আশ্রয়কেন্দ্র খোলা হয়। বর্তমানে গাজার বাস্তুচ্যুত লোকেরা ভিড় করেছে এখানে। রয়টার্স আরো জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালের দিকে গাজার দক্ষিণাঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল। এদিকে গাজা সিটির আল-জালা স্ট্রিটের এক আবাসিক ভবন এবং নুসেইরাতের পশ্চিমে এক বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com