শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই: আইজিপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটা কঠিন দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই। গতকাল শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটরিয়ামে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোট্রের্ট ইন রিফ্লেকশনস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বইটিতে সাবেক আইজিপি এনামুল হক তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হবো। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, লেখক এনামুল হক কর্মজীবনে সবসময় সত্যকে সত্য বলেছেন। এজন্য তিন বার তার চাকরি চলে গিয়েছিল, আবার তিনি সসম্মানে ফিরেও আসেন। অনুষ্ঠানে লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com