শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কিশোরগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে চোর সন্দেহে গ্রামবাসীর মারপিটে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের হিরা মিয়ার বাড়ি থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় লুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ দুজন আটক হন। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় তালাবদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বেদম মারপিট করলে তারা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে মেজর আরিফা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অষ্টগ্রাম থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানোসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com