সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে ৬টি ক্যাটাগরীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক- বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, খ- বিভাগে তৃতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী, গ- বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী, ঘ- বিভাগে ৯ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত, ঙ- বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা ইসলাম অন্বেষা। প্রতিযোগিতায় ৪টা ক্যাটাগরিতে ১২ শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন ৫ শিশু শিক্ষার্থীকে ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com