শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৫ বছরে সর্বনি¤œ উন্নয়নে গতি নেই ৫ মাসে এডিপি বাস্তবায়ন ১২ দশমিক ২৯ শতাংশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: আওয়ামী লীগ সরকার পতনের পর থমকে যাওয়া উন্নয়ন কাজে এখনো গতি আসেনি। চলতি (২০২৪-২৫) অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ১২ দশমিক ২৯ শতাংশ। এডিপি বাস্তবায়নের দিক থেকে গত পাঁচ বছরে এটিই সর্বনি¤œ। গতকাল রোববার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। চলতি অর্থবছরের শুরু থেকে আন্দোলন ও পরে আগস্টে ক্ষমতার পালাবদলে সৃষ্টি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রশাসনে রদবদলের ধাক্কায় সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এ ধীরগতি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইএমইডি জানায়, টাকার অঙ্কে পাঁচ মাসে মোট ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা, অথচ এই সময়ে মোট বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক ০৬ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ১৮ দশমিক ৪১, ২০২১-২২ অর্থবছরে ১৮ দশমিক ৬১ ও ২০২০-২১ অর্থবছরে ১৭ দশমিক ৯৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। অর্থাৎ গত পাঁচ বছরে এবারই কম এডিপি বাস্তবায়ন হয়েছে। শুধু নভেম্বর মাসে ১২ হাজার ২৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের মাত্র ৪ দশমিক ৪০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com