শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিরাপত্তা বাড়ছে কারাগারে, ডগ স্কোয়াড মোতায়েন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশ রোধ করতে সংস্কারের অংশ হিসেবে ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে। গতকাল রোববার কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারা কমপ্লেক্সে গত ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে। কারাগারে আগত বন্দি, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে, আরপি গেট ও মেইন ফটকে এ ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য কারাগারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সার্বিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হবে বলেও জানান সহকারী কারা মহাপরিদর্শক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com