মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটা এবিসি কেজি স্কুলে মহান বিজয় দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসকে পালন করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবিসি কেজি স্কুলের প্রধান শিক্ষক আলমিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম। অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অবঃ প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, ডাঃ আব্দুল হামিদ, এস এম সালাউদ্দীন, গাজী আমিনুর রশিদ, শেখ আক্তারুজ্জামান, শিক্ষক আছাফুর রহমান, মুক্তা আক্তারী, পাপীয়া সরকার সহ অভিভাবক ও সুধী সমাজের নেতৃবৃন্দ। আলোচনা সর্বশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com