রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আফসানা আক্তার মিমি (১২) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিমি রাণীতলা গ্রামের মৃত মোস্তাক হোসেনের মেয়ে ও পশ্চিম মৌতলা খাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, আফসানা খালাতো বোনকে সাথে নিয়ে পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর বোনকে বাড়ি পাঠিয়ে দিয়ে একা গোসল করতে থাকে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আফসানা বাড়িতে না ফেরায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরে জাল টানা দিয়ে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থী মিমি মৃগী রোগ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। কোন ধরণের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com