শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

¬নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস—পালন করা হয়। এ দিন গল্লামারী স্মৃতি সৌধে সোমবার সকাল সাড়ে ৯টায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১০ টায় বিশ^বিদ্যালয় মিলনায়তনে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দু’আ মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজীর ডীন (ভারপ্রাপ্ত) মোঃ ইনজামাম—উল—হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, প্রক্টর মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মোমিন নোমানী।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com