সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পিকআপভ্যানের ধাক্কা, ইমাম—মুয়াজ্জিন নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাবিল উদ্দিন। গতকাল বুধবার ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলে কাকরাইদের বড়বাইদ এতিমখানা সংলগ্ন টাঙ্গাইল—ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শেরপুরের হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান সিরাজী (১৮)। তারা বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে হাসান সিরাজী মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের মোয়াজ্জিন এবং হাবিবুর ইমামতির দায়িত্ব পালন করতেন। স্থানীয়রা জানায়, হাবিব ও হাসান ভোরে মাদরাসা থেকে মোটরসাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের ধাক্কায় তারা গুরুতর আহত হন। এ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ভোরে ঘন কুয়াশা পড়ায় রাস্তাঘাটে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com