মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাওয়াশ মিশনে আজ মাঠে নামবে টাইগাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু টি—২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসরা। এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি—২০ সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স। প্রথম ম্যাচ সাত রানে জয়ের পর দ্বিতীয় টি—২০’তে ২৭ রানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয় লাল—সবুজের প্রতিনিধিদের। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোরে তৃতীয় ও শেষ টি—২০’তে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে গণমাধ্যমকে সিমন্স বলেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা জানে তাদের করণীয় কি।’ শেষ ম্যাচেও বাংলাদেশের জয়ের সামর্থ্য আছে বলে উল্লেখ করেন সিমন্স বলেন, ‘আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনা করেছি কিভাবে জেতা সম্ভব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com