সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্ন সিঁড়ির পক্ষ থেকে জেলা রোভারের দুই স্কাউটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কফি ভিলাতে জেলা রোভার স্কাউটস এ—র এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন কে সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি জেলা রোভার স্কাউটস এ—র কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন সিড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক নাজমুল হক এ—র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নসিড়ির উপদেষ্টা মোঃ মুরাদুজ্জামান, রেবেকা সুলতানা, জামাল হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, মীর তাহমিদুর রহমান, সেলিম হোসেন, সিদ্দিকুর রহমান, ইমতিয়াজ মাহবুব সিয়াম প্রমুখ। পরে স্বপ্ন সিঁড়ির সভায় আগামী ২৬ ডিসেম্বর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও ৪ জানুয়ারি ২০২৫ এ শীত বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com