বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

“বাংলাদেশে না থাকলে আন্দোলনে যোগ দিতাম”

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গা এখন বাংলাদেশে। তিনি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে খেলছেন। ঠিক এমন সময়ে তার দেশ শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গেছে। জনগণ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এমন সময়ে থারাঙ্গা চুপ থাকেন কিভাবে? শ্রীলঙ্কায় চাল বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি আর গমের কেজি ১৯০ টাকা! একটি ডিমের দাম ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলছে সাধারণ মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর হামলাও করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে উপুল থারাঙ্গা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আন্দোলনকারীদের কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি এই মুহূর্তে বাংলাদেশে না থাকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দিতাম। আমি এই সাহসী শ্রীলঙ্কানদের নিয়ে কতটা গর্বিত তা ভাষায় প্রকাশ করতে পারব না। ‘ উলে­খ্য, থারাঙ্গা ছাড়াও লঙ্কান সরকারের সমালোচনা করেছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, ভানুকা রাজাপক্ষে, হাসারাঙ্গা ডি সিলভার মতো সাবেক ও বর্তমান তারকারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com