সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চাঁদার টাকা নিয়ে সংঘর্ষ, কলেজছাত্র নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে আল্লাহর দান নামের বেকারির কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই গ্রুপের মারামারিতে এক কলেজছাত্র নিহত হন। আহত হয়েছেন ২৫/৩০ জন। গত শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার উলুসাড়া (চৌকিদারের টেক) এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কালাম (২৬)। তিনি কালিয়াকৈরের উলুসারা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। চন্দ্রা সরকারি কলেজের ২০১৯ ব্যাচের ছাত্র এবং উপজেলার কালামপুর (খাজারডেক) এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উলুসাড়া (চৌকিদারের টেক) এলাকায় এরফান ও পিচ্চি আকাশ গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে আল্লাহর দান বেকারির কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে এরফান গ্রুপের কয়েকজন লোক আল্লাহর দান বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে আকাশ তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলে দুই গ্রুপের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতহাতিসহ মারামারির ঘটনা ঘটে। সেখানে আহত হন আবুল কালাম। পরে বেকারির মালিক হারুন—অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত কালামকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, আল্লাহর দান বেকারি কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে লাশ হেফাজতে নিয়ে মর্গে পাঠায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com