সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে ফেনাসেমিকন নামের কারখানায় লাগা আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com