সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মিনিবাসকে ধাক্কা দিলো ঢাবি শিক্ষার্থীদের পিকনিক বাস, নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— মো. আবদুল করিম ভোলা (৫০) ও আবদুল হামিদ সাবু (৬০)। এতে আহত হয়েছেন আরও চারজন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পটিয়াগামী এক মিনিবাসকে পেছন থেকে আরেক চেয়ারকোচ ধাক্কা দেয়। এতে মিনিবাসটি সড়কের পাশে খাদে ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত দুজনই পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের বাসিন্দা। পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিকনিকের এক বাস পেছন থেকে মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি পাশের খাদে পড়ে দুই যাত্রী নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com