মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির ৩৭ গীর্জায় চাউল প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

আশাশুনি প্রতিনিধি \ খ্রীস্টীয় ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনায় সহায়তা করতে সরকারি ভাবে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে খ্রীস্টান সম্প্রদায়ের বসবাস। এসব এলাকায় ৩৭ টি গীর্জা রয়েছে। খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন বুধবার শুরু হবে। বড়দিন অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গীর্জা ও বড়দিন পরিচালনা কমিটি। বড়দিন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আশাশুনি উপজেলার জন্য ১৮.৫ মে.টন চাউল বরাদ্দ দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কৃ্ষ্ণা রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম প্রত্যেক গীর্জাকে ৫০০ কেজি করে মোট ১৮.৫ মে.টন চাউল বিতরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com