সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলকে নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লারচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও উজ্জ্বল। এ ঘটনায় আহত আরেকজন মিঠু হাসপাতালে চিকিৎসাধীন। মিঠু জানান, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে আসলে একটি নিষিদ্ধ যান নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোন অভিযোগ নেই। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com