শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তুরস্ক থেকে সিরিয়ায় ফিরেছে ২৫ হাজারের বেশি মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : এইচটিএস বিদ্রোহীরা বাশার আল—আসাদকে উৎখাত করার পর থেকে ২৫ হাজারের বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরেছে। স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ কথা জানিয়েছেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রায় ত্রিশ লাখ সিরীয় নাগরিক পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়। এ শরণার্থীরা প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সরকারের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আলি ইয়ারলিকায়া সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, গত ১৫ দিনে সিরিয়ায় ফিরে আসা মানুষের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে। দেশটি আশা করছে, দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে। ইয়ারলিকায়া বলেন, তুরস্কের দূতাবাস এবং দামেস্ক ও আলেপ্পোর কনস্যুলেটে একটি মাইগ্রেশন অফিস স্থাপন করা হবে, যাতে সিরিয়ান শরণার্থীদের ফেরত যাওয়ার রেকর্ড রাখা যায়। আঙ্কারা সমর্থিত বাহিনী আসাদের পতন ঘটানোর প্রায় এক সপ্তাহ পর তুরস্ক দামেস্কে তার দূতাবাস পুনরায় চালু করেছে। ১২ বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধের শুরু হলে দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com