মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়ায় আগুনে পুড়ে ৩টি ঘর ভস্মীভূত ও অগ্নিদগ্ধ হয়ে শতাধিক হাঁস মুরগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত ভোর রাতে প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের গাজী বাড়িতে। প্রতক্ষ্যদর্শী আরিফুল ইসলাম জানান, গাজী বাড়ির বৃদ্ধা ময়না খাতুন ভোর রাতে খাটের নিচে কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে ঘরের বাইরে বের হন। ঘরে ফেরার সময় তিনি দেখেন ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃদ্ধার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পার্শ্ববর্তী তৈয়বুর গাজীর স্ত্রী রাফেজা খাতুনের হাঁস মুরগির ফার্মে ছড়িয়ে পড়ে। আগুনে বৃদ্ধার ছেলে শাহীনুর (ইটভাটা শ্রমিক) ও তার নিজের গোলপাতার ছাউনীর ঘর ও ঘরের ভেতর থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের বাড়ির রাফেজা খাতুনের হাঁস মুরগী ফার্মের গোলপাতার ঘরটি পুড়ে যায় এবং ঘরে থাকা শতাধিক হাঁস মুরগী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের খবর জানানো হলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এবং বৃদ্ধা মহিলাটি গৃহহীন হয়ে পড়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com