মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। এই আগুন কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতা কিনা প্রশ্নে বলেন, এটা তদন্তের আগে আমি তো বলতে পারব না। তদন্তের পরে আমি আপনাদেরকে জানাবো। সচিবালয়ের মত এত সুরক্ষিত একটা জায়গায় এভাবে আগুন— এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে। এজন্য তো অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয়ের ভিতরেও হতে পারে বলেই ভিতরে তো গাড়ি (ফায়ার সার্ভিস) রাখা হয়। প্রাথমিকভাবে নাশকতা মনে করছেন কিনা— প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে আমরা বলতে পারব না। একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারব। আগুনের উৎসের বিষয়ে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা— জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা তদন্তের পরে বলতে পারব। স্ব^রাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন কি হচ্ছে তা আমরা দেখব। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো। স্ব^রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সচিবালয়ের ৭ নম্বর ভবনে ১টা ৫০ মিনিটে ছয়তলায় আগুন ধরে। ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। মন্ত্রিপরিষদ সচিবকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দেওয়ার জন্য। তিনি জানান, এই ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। উনি একটা পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসছিলেন, রাস্তা পার হচ্ছিলেন, এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে পর মারা যান। এছাড়াও আরো দুই তিন জন সামান্য আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের সামনে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ১১ জন পর্যন্ত হতে পারে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লেগে তা উপরে ছড়িয়েছে। তিনি বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে আগুন ধরে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, কি হয়েছে তা আমরা দেখবো। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো। স্ব^রাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একজন ফায়ার ফাইটার ট্রাকচাপায় শাহাদতবরণ করেন। উপদেষ্টা এসময় মহান আল্লাহ তায়ালার নিকট তার আত্মার মাগফেরাত কামনা করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com