শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গ্রামবাসীর সহযোগিতায় বন বিড়াল উদ্ধারপূর্বক অবমুক্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় গ্রামবাসীর সহযোগিতায় বন—বিড়ালটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বন বিভাগ। উপজেলার হরিনগর এলাকায় সকালে উঠতেই গ্রামবাসীরা দেখতে পায় একটি বন বিড়ালকে। বন বিড়ালটি এলাকার বিভিন্ন বাড়ির আঙিনায় ঘোরাফেরা করতে থাকে। ওই এলাকার ইউপি সদস্যা নিপা চক্রবর্তী জানান, সুন্দরবন থেকে একটি বন বিড়াল লোকালয় প্রবেশ করে। বন বিড়ালটি হরিনগর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে, পরবর্তীতে আমরা গ্রামবাসীরা মিলে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এর বন বিভাগ কে জানাই। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার গ্রামবাসীদের সহযোগিতায় বন—বিড়ালটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বিড়ালটি গত বুধবার থেকে সুন্দরবন সংলগ্ন হরিনগর এলাকায় ঘোরাফেরা করতেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com