মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এ্যাডঃ কামরুল ইসলামের মায়ের ইন্তেকাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার বালিয়াখালী গ্রামের আব্দুস সাত্তার সরদারের স্ত্রী মরিয়ম খাতুন (আনুঃ৭৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সুত্রে জানা যায় বালিয়াখালী গ্রামের আব্দুস সাত্তার সরদারের স্ত্রী, মাওঃ সোহরাব হোসাইন, এ্যাডঃ কামরুল ইসলাম ও মনিরুল ইসলামের মাতা মরিয়ম খাতুন দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ সামেক হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় শনিবার (আনু) বেলা ২ টায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্বামী, ৫পুত্র ও ৪কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার জোহর নামাজ বাদ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমার বড় পুত্র মাওঃ সোহরাব হোসাইন। জানাজা নামাজে অংশ গ্রহণ করেন শ্রীউলা ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চু, মাওঃ অহিদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্ম প্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ গোলাম মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com