মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নিলো উ. কোরিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : নতুন বছর শুরুর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি মূল নীতি নির্ধারণী বৈঠক করেছেন দেশটির নেতা কিম জং উন। দল ও সরকারি কর্মকর্তাদের ওই বৈঠকে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘সবচেয়ে কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তবে ঠিক কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে নিরাপত্তা প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। কেসিএনএ—এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট একটি ‘পারমাণবিক সামরিক জোটে’ প্রসারিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ কোরিয়া হয়ে উঠেছে একটি ‘কমিউনিস্টবিরোধী ঘাঁটি’। প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘এই বাস্তবতা এটি স্পষ্টভাবে দেখাচ্ছে আমাদের ঠিক কোন দিকে অগ্রসর হওয়া উচিত এবং আমাদের কী ও কীভাবে করা উচিত।’ ২৩—২৭ ডিসেম্বরের ওই বৈঠকে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে হওয়া বন্যার মোকাবিলা নিয়েও পর্যালোচনা করা হয়েছে। এছাড়া, বৈঠকে “বন্ধুভাবাপন্ন” দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। এ সময় কিম দেশের যুদ্ধ প্রতিরোধকে শক্তিশালী করতে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির আহ্বান জানান। উত্তর কোরিয়ার এই ধরনের সভাগুলো প্রায়ই কয়েক দিন স্থায়ী হয় এবং সা¤প্রতিক বছরগুলোতে এসব বৈঠকে দেশের মূল নীতি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com