শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দৃষ্টিপাত পত্রিকার প্রিয় পাঠক ব্যবসায়ী হারুন অর রশিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রিয় পাঠক মোঃ হারুন অর রশিদ মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আলহাজ্ব আব্দুল জব্বার এর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৩ টায় হঠাৎ স্টকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত ৪ টায় তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার কর্মময় জীবনে তিনি সৎ ব্যবসায়ী হিসেবে সকলের নিকট সুপরিচিত ছিলেন। সকলের সাথে নিবিড় সুসম্পর্ক ছিল তার। তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার একজন নিয়মিত পাঠক এবং সু সমালোচক ছিলেন। গতকাল সোমবার আসর নামাজ বাদ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লী বৃন্দের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নূরনগর বাজার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজে নেতৃবৃন্দ। দৈনিক দৃষ্টিপাত পরিবারের পক্ষ থেকে তার শোকসম্পত্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com