মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুতিন ‘ঘনিষ্ঠতম’ বন্ধু, বললেন কিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স¤প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে। গতকাল মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ ও ‘সাহসী সেনাদের’ শুভেচ্ছা জানিয়েছেন কিম। চিঠিতে কিম লেখেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে। চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে। ইউক্রেন স¤প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে। শুধু তা—ই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। কিম কখনো এর বিরোধিতা করেনি। অভিযোগ, অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। ২০২২ সাল থেকে রাশিয়া ও উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে, যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com