মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া—পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের তক্কেল প্রামাণিকের ছেলে বিটু গায়েন (৩০) ও একই এলাকার গুরা সর্দার (৭৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া—পাবনা মহাসড়কের সাহেবনগর এলাকায় মালবাহী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কাভার্ড ভ্যানের নিচে ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীরা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ওসি সৈয়দ আল মামুন বলেন, কুষ্টিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি কুষ্টিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। ভ্যানটিও একই দিকে যাচ্ছিল। পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কাভার্ডভ্যান। এ সময় কাভার্ডভ্যানের নিচে ভ্যান ও ভ্যানের যাত্রী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com